শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় সরকারের ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রমের আওতায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগের লক্ষ্যে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় এক হাজার ৫১৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

পরীক্ষায় অংশ নিতে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে প্রার্থীরা কেন্দ্রে উপস্থিত হন। নির্ধারিত সময়ের আগেই পরীক্ষাকেন্দ্রগুলোতে নিয়োগপ্রত্যাশীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পরীক্ষার্থীরা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষায় অংশ নেন তারা।

শনিবার (২৫ জুলাই) সুপারভাইজার পদে উপজেলা পরিষদ হলরুমে ও তথ্য সংগ্রহকারী পদে সাদুল্লাপুর বহুমূখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এবং সাদুল্লাপুর কেএম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এসময় কেন্দ্রগুলোর আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল। পরীক্ষাকেন্দ্রে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সংশ্লিষ্টরা জানান, ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রমে নিয়োগপ্রাপ্ত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকবেন। পরীক্ষার ফলাফল ও পরবর্তী নিয়োগ প্রক্রিয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সম্পন্ন করা হবে।

সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান জানান, নিয়োগ পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে সরকারি দফতরের অফিসারদের নিয়ে বোর্ড গঠন করা হয়েছে। তারা প্রার্থীদের পরীক্ষা নিয়েছেন।

জনপ্রিয়

প্রকাশের সময়: ০৭:২৩:২৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬