সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চিরিরবন্দরে দেশিয় তৈরি চোলাই মদসহ আটক ২

মাদকবিরোধী বিশেষ অভিযানে দিনাজপুরের চিরিরবন্দরে দেশিয় তৈরি চোলাই মদসহ হাবিবুর রহমান ওরফে হাবু ও সাইদুল ইসলাম ওরফে ভেটল নামে
দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনাটি গত ২৫ জুলাই শনিবার দিবাগত রাত আনুমানিক সোয়া ১টায় উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের মহাদানী গ্রামে ঘটেছে। ধৃতরা হলেন-উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের পশ্চিম মহাদানী গ্রামের মৃত তোফার উদ্দিন তোফার ছেলে হাবিবুর রহমান ওরফে হাবু (৪৮) ও মৃত শাহ মোহাম্মদ আলীর ছেলে সাইদুল ইসলাম ওরফে ভেটল (৫৮)।

জানা গেছে, গত শনিবার দিবাগত রাত আনুমানিক সোয়া ১টায় উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের মহাদানী গ্রামে জনৈক মোস্তাফিজুর রহমানের ইটভাটার সন্নিকটে কাঁচা রাস্তায় মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল করাকালে পুলিশ এক গোপন সংবাদের ভিত্তিতে হাবিবুর রহমান ওরফে হাবু ও সাইদুল ইসলাম ওরফে ভেটলকে দুইটি সাদা রঙের পলিথিন ব্যাগসহ পালানোর চেষ্টাকালে আটক করে। এসময় তাদের নিকট থেকে পলিথিন ব্যাগে থাকা দেশিয় তৈরি ৪ লিটার চোলাই মদ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ধারা ৩৬(১) সারণির ২৪(ক) অনুযায়ী একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ৩২/২০২, তারিখ: ২৬/০৭/২০২৬ খ্রি.।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুন-নবী জানান, ধৃত আসামীদের গতকাল রবিবার দুপুরে আদালতে সোর্পদ করা হয়েছে। মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

জনপ্রিয়

চিরিরবন্দরে দেশিয় তৈরি চোলাই মদসহ আটক ২

প্রকাশের সময়: ০৮:৩৯:০৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬