শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে ১২৭০ পিস ইয়াবাসহ কারবারি গ্রেফতার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় একটি যাত্রীবাহী বাস থেকে এক হাজার ২৭০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ র‌্যাব। এ সময় জাহিদুল ইসলাম ওরফে জাহিদ (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।  একই সঙ্গে ইয়াবা বহনকারী বাসটিও জব্দ করা হয়।

রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।

এর আগে সোমবার সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল পলাশবাড়ী পৌরসভার দক্ষিণ বন্দর বগুড়া বাসস্ট্যান্ড এলাকার মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার মাদক কারবারি জাহিদুল ইসলাম গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের দারিয়াপুর মিরের বাগান এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে।

ওই সময় র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের পক্ষ থেকে বলা হয়, চট্টগ্রাম থেকে গাইবান্ধাগামী একটি বিএম ভিআইপি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হলে চালকের আসনের নিচে সাদা পলিথিনে রাখা এক হাজার ২৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও বাসটি জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে জাহিদুল ইসলাম ওরফে জাহিদকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে র‌্যাব-১৩ ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয়

পলাশবাড়ীতে ১২৭০ পিস ইয়াবাসহ কারবারি গ্রেফতার

প্রকাশের সময়: ০৮:৪১:০৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬