সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী ব্যাংকের আত্নসাৎ করা সোয়া ২ কোটি টাকা ফেরতের অঙ্গিকার

গাইবান্ধার ধাপেরহাট ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেট শাখায় ৪৪ জন গ্রাহকের জমা করা সোয়া ২ কোটি টাকা আত্নসাতের অভিযোগ উঠেছে ক্যাশিয়ার ও পিয়নের বিরুদ্ধে। এ ঘটনার সত্যতা পাওয়ায় টাকা ফেরতের অঙ্গিকারনামা দিয়েছেন অভিযুক্তরা।

এদিকে এ ঘটনাকে ঘিরে সোমবার (২৭ জুলাই) পর্যন্ত ওই শাখায় আরও অন্যান্য গ্রাহকরা আমানত অনিশ্চয়তার শঙ্কায় ভিড় করছেন। কোটি কোটি টাকার হদিস না মেলায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেক গ্রাহক তাদের হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় হতবাক হয়ে পড়েন।

ভুক্তভোগীর অভিযোগ, কেউ কেউ জমার রসিদ দেখাতে পারলেও হিসাব বিবরণীতে সেই অর্থের কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। এতে অর্ধশত  গ্রাহকের কয়েক কোটি টাকার আমানত অনিশ্চয়তার মুখে পড়েছে বলে দাবি করা হচ্ছে।

এদিকে, ঘটনার পর থেকে গ্রাহকদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। অনেকেই তাদের জমা করা টাকার নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং ক্ষতিগ্রস্তদের অর্থ ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।

ধাপেরহাট ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেট শাখার ম্যানেজার অলিউর রহমান বলেন, গ্রাহকের সমূদয় টাকা ফেরতের জন্য স্ট্যাম্পে অঙ্গিকারনামা নেওয়া হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে টাকা ফেরতের স্বাক্ষর করেছেন অভিযুক্ত ব্যক্তিরা।

জনপ্রিয়

এলাকার উন্নয়নে হাতে-হাত রেখে কাজ করতে চাই: সংসদ সদস্য মমতাজ আলো

ইসলামী ব্যাংকের আত্নসাৎ করা সোয়া ২ কোটি টাকা ফেরতের অঙ্গিকার

প্রকাশের সময়: ০৫:৪৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬