বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রনজিত বকশি সূর্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

সোমবার (৩১ আগস্ট) রাতে গাইবান্ধা শহরের মাস্টারপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

গ্রেফতার রনজিত বকশি সূর্য (৬৮) গাইবান্ধা সদর উপজেলার মাস্টারপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত রবিন্দ্র বকশি। তিনি একসময় ঠিকাদারি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

রাজনৈতিকভাবে রনজিত বকশি সূর্য গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি গাইবান্ধা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আব্দুল মুত্তালিব সরকার। তবে কি কারনে গ্রেফতার করা হয়েছে সেটি তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।

গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

প্রকাশের সময়: ০১:০৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬