বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

গাইবান্ধায় অপরাধ দমন অভিযানে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র জব্দ করেছে ডিবি পুলিশ। একইসঙ্গে রাসেল মিয়া (৩০) ও হৃদয় সরকার পনির পূঁর্ণ (৪০) নামের দুই অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) রাতে জেলা গোয়েন্দা শাখা থেকে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার রাসেল মিয়া গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের দক্ষিণ কোমরপুর গ্রামের একাব্বর মিয়ার ছেলে ও  হৃদয় সরকার পনির পূঁর্ণ  গাইবান্ধা শহরের ব্রীজ রোড এলাকার আব্দুস সাত্তার মিয়ার ছেলে।
পুলিশ জানায়, রোববার (৩০ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় রাসেল মিয়ার বাড়ি থেকে একটি টিপ চাকুসহ বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দসহ তাকে গ্রেফতার করা হয়।
এদিকে, একইদিনে হৃদয় সরকার পনির পূঁর্ণের বাড়ির তোষকের নিচ থেকে ধারালো ছুরি ও লোহার রড জব্দসহ তাকে গ্রেফতার করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোত্তালিব সরকার। তিনি বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে।

গাইবান্ধায় দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

প্রকাশের সময়: ০১:১২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬