বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব (১৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

​বুধবার (২ সেপ্টেম্বর) ভোর পাঁচটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এর আগে সোমবার রাত সাড় ১১টার দিকে ঈশ্বরদীর মাঝদিয়া এলাকায় তাকে মারধর করা হয় বলে জানা গেছে। নিহত আকিব মাঝদিয়া ইসলামপাড়া এলাকার আনিছুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে আকিব মাঝদিয়া এলাকায় অবস্থান করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত সেখানে গিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু হাসপাতালে নেওয়ার পথে নাটোরের লালপুর এলাকায় তার মৃত্যু হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলাসহ আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।

পাবনায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রকাশের সময়: ০৫:৩৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬