গাইবান্ধা সাদুল্লাপুরে বাসের ধাক্কায় গোলাম রাব্বানী নামের এক কলেজ হিসাব রক্ষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ৯ টার দিকে সাদুল্লাপুর-মাদারগঞ্জ সড়কের সাদুল্লাপুর পশ্চিমপাড়া আসমা মেমোরিয়াল একাডেমী স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গোলাম রব্বানী গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাটের বিষ্ণপুর এলাকার বাসিন্দা ও সাদুল্লাপুর সরকারি কলেজের হিসার রক্ষক পদে চাকরি করছিলেন।
এ তথ্য নিশ্চিত করে কলেজটির প্রভাষক মাহমুদুল হক মিলন। তিনি স্থানীয়দের বরাত দিয়ে বলেন, আজ সকাল সাড়ের ৯ টার দিকে গোলাম রব্বানী তার সন্তানকে পশ্চিমপাড়ার আশ শিফা মাদ্রাসায় রাখতে যান। সেখান থেকে মোটরসাইকেলযোগে বাসায় ফেরার মুহূর্তে একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে বাসটির চাকার নিচে পড়ে ঘটনা স্থলে গোলাম রব্বানী নিহত হন।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের বলেন, খবর পেয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়। এ সক্রান্ত আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 








