বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সড়কে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন চালক মাসুদ রানা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

বুহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে পলাশবাড়ী-গাইবান্ধা সড়কের মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গাইবান্ধা থেকে ছেড়ে আসা আল হামরা নামের একটি যাত্রীবাহী বাস মাঝিপাড়া এলাকায় পৌঁছে। এসময়  বিপরীত দিক থেকে আসা একটি ওষুধ কোম্পানির মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। সংঘর্ষের পর ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক মাসুদ রানা নিহত হন। আহত হন আরও কয়েকজন।

এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহযোগীতায় দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরানোর উদ্যোগ নেয়। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রকাশের সময়: ১২:২০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬