শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নন্দীগ্রামে জন্মাষ্টমী পালিত 

বগুড়ার নন্দীগ্রামে শ্রীকৃষ্ণের ৫২৫২তম জন্মাষ্টমী উপলক্ষ্যে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন আলোচনা সভায় অনলাইনে প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিএনপি সকল ধর্ম-বর্ণের মানুষের পাশে অতীতে ছিলো, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমরা সবাই মিলেমিশে এই দেশ গড়ার লক্ষ্যে কাজ করবো।

শ্রীকৃষ্ণের জন্মঅষ্টমী উপলক্ষ্যে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নন্দীগ্রাম উপজেলা শাখা ও বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ নন্দীগ্রাম উপজেলা শাখার আয়োজনে নন্দীগ্রাম কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দির হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নন্দীগ্রাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নন্দীগ্রাম কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দিরে গিয়ে শেষ হয়।

পরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নন্দীগ্রাম উপজেলা শাখার আহ্বায়ক উত্তম কুমারের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক পবিত্র কুমার মহন্তের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন সশরীরে উপস্থিত হতে না পেরে দুঃখ প্রকাশ করে অনলাইনের মাধ্যমে ভক্তদের উদ্দেশ্যে বক্তব্য দেন। এ আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন ও পৌর কৃষকদলের সভাপতি সুশান্ত কুমার সরকার শান্ত।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি বাবুল ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক পার্থ প্রতীম চক্রবর্তী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নন্দীগ্রাম উপজেলা শাখার সাবেক সভাপতি প্রদীপ কুমার সরকার, সাবেক সাধারণ সম্পাদক সুকুমার চন্দ্র সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নন্দীগ্রাম উপজেলা শাখার সদস্য শচীন্দ্রনাথ সরকার, ভারত চন্দ্র প্রামাণিক, তাপস কুমার মহন্ত, রণজিৎ কুমার শীল, ভজন মহন্ত, নিরাতোষ চন্দ্র, শচীন কুমার রায় ও কার্তিক চন্দ্র সরকার প্রমুখ। এছাড়াও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে জন্মাষ্টমীতে অন্যান্য কর্মসূচি পালিত হয়।

নন্দীগ্রামে জন্মাষ্টমী পালিত 

প্রকাশের সময়: ০৭:১৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬