শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরের আলোচিত সেই এসিল্যান্ডের ফের বদলির আদেশ

অবশেষে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিনের বদলির আদেশ জারি করা হয়েছে। তাকে ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা গত ২ সেপ্টেম্বর এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

সাদুল্লাপুরে দায়িত্ব পালনকালে সাংবাদিক হেনস্থা ও অর্পিত সম্পত্তি সংক্রান্ত বিভিন্ন ঘটনায় আলোচনায় আসেন এসিল্যান্ড জসিম উদ্দিন। তার বদলির আদেশের খবর প্রকাশের পর স্থানীয়ভাবে এ নিয়ে আলোচনা শুরু হয়েছে।

এরআগে দুই দফায় বদলির আদেশ হলেও শেষ পর্যন্ত সাদুল্লাপুরেই বহাল ছিলেন জসিম উদ্দিন। গত ২৪ জুন তাকে পঞ্চগড়ের বোদা উপজেলায় বদলি করা হয়। এর আগে তাকে রংপুরের কাউনিয়া উপজেলায় বদলির আদেশ দেওয়া হয়েছিল।

তবে দুই দফা বদলির আদেশের পরও তিনি নতুন কর্মস্থলে যোগদান না করে সাদুল্লাপুর উপজেলায় দায়িত্ব পালন করে আসছিলেন।

এ নিয়ে স্থানীয় বিভিন্ন মহলে নানা আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়। শেষ পর্যন্ত গত ২ সেপ্টেম্বর ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হলো।

প্রকাশের সময়: ০৮:১৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬