শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাঘাটায় বিলে ডুবে যাওয়া ছেলেকে বাঁচাতে গিয়ে বাবার মৃত্যু

গাইবান্ধার সাঘাটা উপজেলায় একটি বিলের পানিতে ডুবে যাওয়া মাহিদ মিয়া (১০) নামের ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা ময়নুল ইসলামের (৪০) মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাবার এমন মর্মান্তিক মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের শিমুলতাইড় এলাকার তেলিয়ানির বিলে এ ঘটনা ঘটে।

নিহত ময়নুল ইসলাম শিমুলতাইড় গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় মাহিদ মিয়া তেলিয়ানির বিলে নেমে পানিতে ডুবে যায়। এসময় তার বাবা ময়নুল ইসলাম টের পেয়ে ছেলেকে উদ্ধার করে নৌকায় উঠিয়ে দেন। এরই মধ্যে ময়নুল ইসলাম পানিতে ডুবে নিখোঁজ হন। এরপর বোনারপাড়া ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। কিছুক্ষণ পর একটি ইউনিট এসে স্থানীয়দেরকে নিয়ে উদ্ধার তৎপড়া চালান। এরপর প্রায় ৪৫ মিনিট খোঁজাখুঁজির করার পর স্থানীয় ব্যক্তিদের হাতে ময়নুল ইসলামের মৃতদেহ উদ্ধার হয়।

এ ঘটনার সত্যতা স্বীকার করে বোনারপাড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের নারী সদস্য শাহানা বেগমের স্বামী জাফর ইকবল জাফু বলেন, ছেলেকে বাঁচাতে গিয়েই ময়নুল ইসলাম নিজের জীবন হারিয়েছেন। পরিবারের জন্য এটি অপূরণীয় ক্ষতি। আমরা এ ঘটনায় শোকাহত।

সাঘাটা ফায়ার স্টেশনের (বোনারপাড়া) টিম লিডার সাদেকল ইসলাম বলেন, খবর পেয়ে ওইস্থানে অনুসন্ধান করা হয়। এসময় স্থানীয়দের সহযোগীতায় ময়নুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয়

সাঘাটায় বিলে ডুবে যাওয়া ছেলেকে বাঁচাতে গিয়ে বাবার মৃত্যু

প্রকাশের সময়: ০৮:৫৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬