সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে রোপা আমনের ভালো ফলন পেতে কৃষকদের নিয়ে ক্যাম্পেইন

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় চলতি মৌসুমে প্রায় ১৬ হাজার ৩৫০ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ করা হয়েছে। এইসব আবাদ থেকে ভালো ফলন নিশ্চিত করতে আগাম রোগবালাই ও পোকামাকড় দমনে মাঠপর্যায়ে কৃষকদের সচেতন করছেন কৃষি বিভাগের কর্মকর্তারা। ইতোমধ্যে কৃষকদের ফসল রক্ষায় মাঠে সক্রিয় রয়েছেন তারা।

সোমবার (৭ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার জামালপুর, নলডাঙ্গা ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নে কৃষকদের নিয়ে খণ্ড-খণ্ডভাবে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এসময় বালাই দমনে কৃষকদের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে।

পাশাপাশি রোপা আমন ধানের ক্ষেতে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ প্রতিরোধে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। ক্ষেতে বালাইয়ের উপস্থিতি দেখা দিলে দ্রুত কী ব্যবস্থা নিতে হবে, সে বিষয়েও কৃষকদের সচেতন করা হয়।

অনুষ্ঠিত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাজ্জাদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এনামুল কবির তুহিন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুর রব সরকার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম, শেখ সাদীসহ অনেকে।

এসময় কৃষকরা জানান, সময়মতো কৃষি বিভাগের কর্মকর্তাদের পরামর্শ পাওয়ায় তারা রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ থেকে ফসল রক্ষার বিষয়ে সচেতন হচ্ছেন। এতে আমনের ভালো ফলন পাওয়ার আশা করছেন তারা।

কৃষি বিভাগের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুর রব সরকার বলেন, আমন ধানের জমিতে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ দেখা দেওয়ার আগেই কৃষকদের সচেতন করা হচ্ছে। পাশাপাশি আক্রান্ত জমিতে সঠিক সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হচ্ছে।

সাদুল্লাপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অপূর্ব ভট্রাচার্য জানান, রোপা আমন খেতে কারেন্ট পোকাসহ বিভিন্ন বালাই দমনে আমরা মাঠে গিয়ে কৃষকদের মাঝে লিফলেট বিতরণ করছি। একইসঙ্গে ক্যাম্পেইনের মাধ্যমে তাদের প্রয়োজনীয় পরামর্শ অব্যাহত রয়েছে। সেইসাথে কৃষকরা যাতে করে চাহিদা অনুযায়ী সার পান এ ব্যাপারেও তদারকি করা হচ্ছে।

জনপ্রিয়

প্রকাশের সময়: ০৬:৫৩:১৮ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬