সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণে মতবিনিময়

গাইবান্ধার সুন্দরগঞ্জে কসাইদের নিয়ে পশুরোগ আইন-২০০৫ এবং পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন-২০১১ বিষয়ক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসনিক সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কে. এম. ইফতেখারুল ইসলাম।

সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. সাহারুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মো. শহিদুল ইসলাম মঞ্জু, পৌর জামায়াতের আমির মুহাম্মদ একরামুল হক, ইউপি চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম, মো. শামছুল হুদা সরকার, মো. মোকলেছুর রহমান মন্ডল ও কসাই ফাইম মন্ডলসহ অনেকে।

অনুষ্ঠানের শুরুতে ভেটেরিনারি সার্জন ডা. মো. মোজাম্মেল হক প্রজেক্টরের মাধ্যমে পশুর বিভিন্ন রোগব্যাধি ও সংশ্লিষ্ট আইন বিষয়ে একটি ভিডিওচিত্র উপস্থাপন করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মো. খোকন রানা।

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন এলাকার কসাইরা উপস্থিত ছিলেন। সভায় পশু জবাইয়ের নিয়ম, রোগাক্রান্ত পশু শনাক্তকরণ, মাংস সংরক্ষণ, কসাইখানার বিভিন্ন সমস্যা এবং পশু জবাইয়ের আগে পরীক্ষা করে সনদ সংগ্রহের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

জনপ্রিয়

সুন্দরগঞ্জে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণে মতবিনিময়

প্রকাশের সময়: ০৭:৪৮:২৫ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬