বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় পেঁয়াজ ব্যবসায়ীকে জবাই করে হত্যা

পাবনার সাঁথিয়ায় এক পেঁয়াজ ব্যবসায়ীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যবসায়ী আব্দুল আজিজ(৫৫) ক্ষেতুপাড়া ইউনিয়নের ডাঙ্গামাজ গ্রামের প্রয়াত সেকেন সরদারের ছেলে।

মঙ্গলবার (৮সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার মিয়াপুর মিনারপাড়া এলাকায় মানিকের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান ।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল আজিজ গতকাল সোমবার (৭সেপ্টেম্বর)এশার নামাজের পর বাড়ি থেকে বের হয়।পরে আর সে বাড়িতে ফিরে আসেনি।মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার মিয়াপুর মিনারপাড়া এলাকায়

মানিকের পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা সাঁথিয়া থানা পুলিশকে খবর দেয়।খবর পেয়ে সাঁথিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। এ সময় স্থানীয়রা আব্দুল আজিজের মরদেহ বলে সনাক্ত করেন।

এ ব্যাপারে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান,পুকুর থেকে আব্দুল আজিজ নামের এক ব্যক্তির জবাই করা মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে প্রেরন করা হয়েছে। অতি দ্রুত এই হত্যাকান্ডের রহস্য উদঘাটন এবং দোষীদের আইনের আওতায় আনা হবে।

জনপ্রিয়

পাবনায় পেঁয়াজ ব্যবসায়ীকে জবাই করে হত্যা

প্রকাশের সময়: ০৭:০০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬