বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নন্দীগ্রামে অজু করতে গিয়ে পুকুরে ডুবে ১১০ বছরের বৃদ্ধের মৃত্যু

বগুড়ার নন্দীগ্রামে পুকুরে ডুবে ওসমান গণি (১১০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) ভোরে নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের মণিনাগ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, তাহাজ্জুদের নামাজের জন্য ঘুম থেকে উঠে বাড়ির পাশের পুকুরে অজু করতে যান ওসমান গণি। এ সময় অসাবধানতাবশত পানিতে পড়ে যান তিনি। এদিকে পরিবারের সদস্যরা ফজরের নামাজের সময় উঠে তাকে বাড়িতে না পেয়ে মসজিদসহ বিভিন্নস্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন।
ভাটরা ইউনিয়ন পরিষদের সদস্য মকবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ওসমান গণি অত্যন্ত প্রবীণ ও ধর্মপ্রাণ ব্যক্তি ছিলেন। বয়সের ভারে ন্যুব্জ হলেও তিনি নিয়মিত ইবাদত করতেন। অজু করতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।
জনপ্রিয়

নন্দীগ্রামে অজু করতে গিয়ে পুকুরে ডুবে ১১০ বছরের বৃদ্ধের মৃত্যু

প্রকাশের সময়: ০৭:০৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬