বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিরামপুরে ট্রাক চাপায় নারী নিহত

দিনাজপুর জেলার বিরামপুর পৌর শহরে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রুমি আক্তার (২৭) নামের এক নারী নিহত এবং তাঁদের ১১ মাসের শিশু কন্যা গুরুত্বর আহত হয়েছে।

জানা গেছে,মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে  দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরামপুর পৌর শহরে জনতা ব্যাংক পিএলসি এর সামনে একটি মোটরসাইকেল যোগে ঢাকা মোড়ের দিকে যাওয়ার সময় স্বামী মাহমুদুল হাসানের মোটরসাইকেল থেকে তাঁর স্ত্রী রুমি আক্তার (২৭) ও শিশু সন্তান মহাসড়কে ছিটকে পড়ে। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাকার নিচে পড়ে ঐ নারী পিষ্ট হয়ে মৃত্যু বরণ করে এবং তাঁদের ১১মাস বয়সী শিশু কন্যা গুরুত্বর আহত হয়েছে। তাঁদের বাড়ি বিরামপুর উপজেলার পার্শ্ববতী নবাবগঞ্জ উপজেলার জগন্নাথপুর জিয়াকাঠি গ্রামে।

বিরামপুর থানার ওসি (তদন্ত) শামীম আল মামুন বলেন, ঘাতক ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

জনপ্রিয়

বিরামপুরে ট্রাক চাপায় নারী নিহত

প্রকাশের সময়: ০৭:২৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬