শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনা থেকে নিখোঁজ স্কুলছাত্রী নরসিংদী থেকে উদ্ধার

পাবনার ফরিদপুরে নিখোঁজ হওয়ার পর তথ্য প্রযুক্তির সহায়তায় ৯ম শ্রেণীর স্কুল ছাত্রীকে (১৪) দূরবর্তী নরসিংদী জেলা থেকে উদ্ধার করেছে পাবনার ফরিদপুর থানা পুলিশ।

​পুলিশ সূত্রে জানা গেছে, পাবনা জেলার ফরিদপুর থানার রতনপুর (দক্ষিণপাড়া) গ্রামের মেয়ে মিম খাতুন সম্প্রতি নিজ এলাকা থেকে নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে ফরিদপুর থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরি (জিডি) করা হলে বিষয়টি গুরুত্বের সাথে তদন্তে নামে পুলিশ।

​ফরিদপুর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) আরিফুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস পুলিশ টিম আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তা গ্রহণ করে নিখোঁজ ছাত্রীর অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে নরসিংদী জেলার রায়পুরা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে নিরাপদে উদ্ধার করা হয়।

​অভিযান পরিচালনাকারী এসআই আরিফুল ইসলাম জানান, নিখোঁজের জিডি হওয়ার পরপরই তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে আমরা তার অবস্থান রায়পুরা থানায় সনাক্ত করি এবং সফল অভিযান চালিয়ে তাকে উদ্ধার করতে সক্ষম হই।

ফরিদপুর ​উদ্ধারকৃত ছাত্রীকে তার পরিবারের জিম্মায় হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশের এই দ্রুত ও সফল অভিযানে স্বস্তি প্রকাশ করেছে উদ্ধার পাওয়া ছাত্রীর পরিবার ও এলাকাবাসী।

জনপ্রিয়

পাবনা থেকে নিখোঁজ স্কুলছাত্রী নরসিংদী থেকে উদ্ধার

প্রকাশের সময়: ০৫:৫৩:০০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬