বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
জনসমর্থনে এগিয়ে

নলডাঙ্গায় পূজামণ্ডপে সম্প্রীতির বার্তা, ভোটের মাঠেও সক্রিয় মিলন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ২ নম্বর নলডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মিলন। এরই অংশ হিসেবে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ইউনিয়নের নয়টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন তিনি। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, পূজার সার্বিক খোঁজখবর নেওয়া এবং আর্থিক অনুদান দেওয়ার পাশাপাশি নিজের প্রার্থিতার পক্ষে নির্বাচনী লিফলেট বিতরণ করেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) ২ নম্বর নলডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন এলাকার পূজামণ্ডপ পরিদর্শনকালে তার সঙ্গে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছিলেন।

পূজামণ্ডপগুলোতে গিয়ে মোজাম্মেল হক মিলন আয়োজকদের সঙ্গে কথা বলেন এবং নির্বিঘ্নে পূজা উদ্‌যাপনের বিষয়ে খোঁজখবর নেন। তার দেওয়া আর্থিক সহযোগিতা পূজার আয়োজন পরিচালনায় সহায়ক হবে বলে জানান সংশ্লিষ্ট আয়োজকেরা।

এক পূজামণ্ডপের আয়োজক বলেন, ‘দুর্গাপূজার সময় মিলন এসে আমাদের খোঁজখবর নিয়েছেন এবং আর্থিক সহযোগিতা করেছেন। এ ধরনের উদ্যোগ আয়োজকদের উৎসাহিত করে। আমরা চাই, সব ধর্মের মানুষ যেন শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন।

এদিকে পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি নির্বাচনী লিফলেট বিতরণের মাধ্যমে নিজের প্রার্থিতার বিষয়টিও তুলে ধরেন মিলন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপ্রত্যাশী হিসেবে তিনি বিভিন্ন গ্রাম, হাটবাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

মোজাম্মেল হক মিলন বলেন, দীর্ঘদিন ধরে রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছি। মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একটি সুন্দর ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তুলতে চাই। জনগণের ভোটে নির্বাচিত হলে নলডাঙ্গা ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করব।

সমর্থকরা জানান, চেয়ারম্যান পদপ্রার্থী মোজাম্মেল হক মিলন দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় সাধারণ মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। তারা আগামী নির্বাচনে তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান।

উল্লেখ্য, মোজাম্মেল হক মিলন নলডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনি দলীয় মনোনয়নপ্রত্যাশী। দলীয় মনোনয়ন পাওয়া এবং নির্বাচনে জয়ী হওয়ার লক্ষ্য নিয়ে তিনি নিজের অবস্থান তুলে ধরতে বিভিন্ন এলাকায় জনসংযোগ চালিয়ে যাচ্ছেন।

জনপ্রিয়

প্রকাশের সময়: ০১:০৪:৫১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬