বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পুনরায় চেয়ারম্যান পদে লড়তে গণসংযোগে কাওছার, পূজামণ্ডপে দিলেন আর্থিক সহায়তা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৪ নম্বর জামালপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জাহিদ হাসান শুভ কাওছার মন্ডল পুনরায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে গণসংযোগ, মোটরসাইকেল শোভাযাত্রা ও পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। এ সময় তিনি বিভিন্ন পূজামণ্ডপের আয়োজকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।

সোমবার (১৯ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে চেয়ারম্যানের সঙ্গে ৪ নম্বর জামালপুর ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিপুলসংখ্যক কর্মী-সমর্থক মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূজামণ্ডপগুলোতে পৌঁছায়।

পরিদর্শনকালে জাহিদ হাসান শুভ কাওছার মন্ডল পূজামণ্ডপের সার্বিক পরিবেশ ও পূজার আয়োজনের খোঁজখবর নেন। তিনি পূজা উদ্‌যাপন কমিটির নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার আয়োজনকে আনন্দমুখর করতে আর্থিক সহায়তা দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দায়িত্ব পালনকালে ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রেখেছেন চেয়ারম্যান জাহিদ হাসান শুভ কাওছার মন্ডল। এলাকার রাস্তাঘাটসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে তার ভূমিকা নিয়ে স্থানীয়দের মধ্যে স্বস্তির আলোচনা রয়েছে। এসব কর্মকাণ্ডের কারণে তিনি প্রশংসা পেয়েছেন বলে তার সমর্থকেরা দাবি করেন।

আসন্ন নির্বাচনে পুনরায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন। গণসংযোগকালে সাধারণ মানুষের খোঁজখবর নেওয়ার পাশাপাশি এলাকার উন্নয়ন, রাস্তাঘাটের সমস্যা ও নাগরিক সেবা নিয়ে তাদের কথা শোনেন।

চেয়ারম্যান জাহিদ হাসান শুভ কাওছার মন্ডল বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং ইউনিয়নের উন্নয়ন এগিয়ে নেওয়াই আমার লক্ষ্য। দায়িত্ব পালনকালে এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও সবার সহযোগিতা নিয়ে উন্নয়নমূলক কাজ ও জনসেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। এ লক্ষ্যে সবার দোয়া ও ভোট প্রত্যাশা করছেন তিনি।

জনপ্রিয়

পুনরায় চেয়ারম্যান পদে লড়তে গণসংযোগে কাওছার, পূজামণ্ডপে দিলেন আর্থিক সহায়তা

প্রকাশের সময়: ০৩:২৬:৫২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬