‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টায় নিরাপদ সড়ক চাই (নিসচা) নন্দীগ্রাম উপজেলা শাখার আয়োজনে একটি র্যালি বের করা হয়। র্যালিটি নন্দীগ্রাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য, নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির আজীবন সদস্য ও নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি জামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, কুন্দারহাট হাইওয়ে থানার সার্জেন্ট রাউফুল ইসলাম, নন্দীগ্রাম থানার উপপরিদর্শক আমির হোসেন, সাংবাদিক জাকারিয়া লিটন, আব্দুর রউফ উজ্জল, মামুন আহমেদ, শাহীন আলম সাজু, শ্রমিক নেতা মোজাম্মেল হক, আব্দুর রউফ স্ট্যালিন, নিসচার কর্মী মাহমুদুল হাসান, রাব্বী হোসেন, খায়রুল ইসলাম, শুভ আহাম্মেদ ও আব্দুল কুদ্দুস সরকার প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা সড়কে চলাচলের নিয়মকানুন মেনে চলা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং সবার নিরাপদ যাতায়াত নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে যানবাহনের চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতা বাড়ানোর আহ্বান জানান তাঁরা।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, নন্দীগ্রাম (বগুড়া) 


















