রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ, মাদ্রাসা শিক্ষক কারাগারে

সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে মাদ্রাসায় ভর্তি করিয়েছিলেন এক মা। কিন্তু সেই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বিরুদ্ধেই উঠেছে তাকে আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ ওঠেছে। এমন ঘটনায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে তিন মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের মধ্যে আবু সাঈদ (৩৬) নামে একজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে গোবিন্দগঞ্জ পৌর শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে ঘটনাটি ঘটেছে গোবিন্দগঞ্জ পৌর এলাকার লালমাটিয়া নূরানী ক্যাডেট মাদ্রাসাকে ঘিরে। মামলার অপর দুই অভিযুক্ত হলেন ফরিদুল ইসলাম ও মোহন মিয়া।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সুত্রে জানা যায়, এক শিক্ষার্থীর মায়ের আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে অর্থ আদায় করা হয়। বিষয়টি প্রকাশ্যে এলে এলাকায় আলোচনা শুরু হয়। পরে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয় পুলিশ।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বাদীর এজাহারের বরাদ দিয়ে বলেন, অভিযুক্ত ব্যক্তিরা ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই নারীর কাছ থেকে দুই দফায় ৩ লাখ ৮০ হাজার টাকা আদায় করেছেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় মামলার পর অভিযান চালিয়ে আবু সাঈদকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানো হয়।

জনপ্রিয়

প্রকাশের সময়: ০৭:৩২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬