সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে পোল্ট্রি খামারের চারপাশে দেওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলামিন (৩০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ৬টার দিকে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলামিন উপজেলার মুলাডুলি ইউনিয়নের দরগাপাড়া এলাকার আরোপ সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজের পর খামারে কাজ করছিলেন আলামিন। এ সময় খামারের শেডের চারপাশে দেওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে মরদেহ উদ্ধার করেন।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয়

লালমনিরহাট সীমান্তে বাঘের হামলায় আহত ৩, উদ্ধারে ঢাকা থেকে বিশেষ টিম

পাবনায় বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রকাশের সময়: ০৭:৪৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬