গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে গোলজার রহমান (৩০) নামের এক হোটেল শ্রমিককে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। এরই প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করেছে এলাকাবাসী।
মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরে ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া গ্রামের কলিম উদ্দিনের বাড়ির উঠানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, মটর শ্রমিক নেতা লিয়াকত আলী সাদা।
বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামলীগ ধাপেরহাট ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক লাবলু প্রামানিক, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শরিফুল ইসলাম প্রামানিক, যুবলীগের সাংগঠনিক সম্পাদক আ.ন.ম আশিকুজ্জামান রিমেল, স্থানীয় মিজানুর রহমান, আশরাফুল ইসলাম, হামিদুল ইসলাম, রাসেল মিয়া প্রমূখ।
বক্তারা বলেন, গত ২৮ মার্চ রাতে ধাপেরহাট ইউনিয়নের খামারপাড়া গ্রামের মান্নান মন্ডলের ছেলে আব্দুল্যা আল মামুন হাসানপাড়া গ্রামের দুলা মিয়ার ছেলে ও ধাপেরহাটের সুগন্ধা হোটেলের শ্রমিক গোলজার রহমানকে রাস্তা থেকে তুলে নিয়ে হত্যার উদ্দেশ্যে বেধরক মারপিট করে গুরুতর আহত করে। এ খবর পেয়ে স্বজনরা ঘটনা স্থলে এসে গোলজারকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে পীরগঞ্জ ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
বক্তারা আরও বলেন, আব্দুল্যা আল মামুন ইতিপূর্বে এমন ঘটনা আরও অনেক ঘটিয়েছে। সেই ঘটনার শিকার কেউই তার প্রতিবাদ করতে পারেনি। ফের গোলজারকে হত্যার চেষ্টা চালাচ্ছিলো। এই নির্যাতনকারি আল মামুনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। অন্যথায় আবারও বৃহত্তর কর্মসূচি দেয়া হবে।
এ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল হাসানপাড়া থেকে ধাপেরহাট বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় এলাকার শতশত নারী-পুরুষ অংশ নেয়।
মঙ্গলবার বিকেল সোয়া ৪ টার দিকে আব্দুল্যা আল মামুনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা বলেন, এ ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি। পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 
















