গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা গলায় ফাঁস দিয়ে জান্নাতী আক্তার (১৪) নামের এক মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা করেছে। মঙ্গলবার (৩০ মার্চ) বিকেলের দিকে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের মধ্য সাহাবাজ গ্রামে এ ঘটনা ঘটে।
জান্নাতী আক্তার স্থানীয় আজেপাড়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী ও টাঙ্গাইল জেলার ধানবাড়ি উপজেলার ছত্রপাড়া গ্রামের জামিল হোসেনের মেয়ে।
এ তথ্য নিশ্চিত করে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শফিকুজ্জামান জাগো২৪.নেট-কে জানান, নানা মোজা ব্যাপারীর বাড়িতে থেকে জান্নাতী আক্তার লেখাপড়া করে আসছিল। ঘটনার সময় শোবার ঘরের ধরনার সাথে গলায় ওড়না পেঁচিয়ে জান্নাতীকে দেখতে পায় তার মামা। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জান্নাতিকে মৃত ঘোষণা করেন।
করেসপন্ডেন্ট জাগো২৪.নেট, সুন্দরগঞ্জ, (গাইবান্ধা) 















