গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের বুজরুক বিষ্ণপুর গ্রামের পূর্বপাড়া জামে মসজিদের ইমাম একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহন করেছে৷ যা অবশ্যই একটি আলোচিত ও দৃষ্টান্ত হিসেবে অত্র এলাকার মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে ৷
দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ ৪০ দিন জামায়াতের সাথে পড়লে উপহার পাবেন একটি বাইসাইকেল৷ এমন একটি চমকপ্রদ ঘোষনা দিয়ে অত্র এলাকাবাসীকে তাক লাগিয়ে দেন তিনি ৷ অবশ্য ইমাম সাহেবেরও ধারনা ছিল হয়ত সর্বোচ্চ ২ থেকে ৩ জন শেষ পর্যন্ত প্রতিযোগীতায় টিকে থাকবে কিন্তু সবাইকে অবাক করে দিয়ে শেষ পর্যন্ত ৯ জন নামাজী প্রতিযোগীতায় টিকে যান৷ কি আর করনীয়? অবশেষে প্রতিশ্রুতি অনুযায়ী ইমামকে ৯ টি বাইসাইকেলই উপহার দিতে হলো প্রতিযোগীদের৷
ওই ইমাম সোহরাফ হোসেন জানান, রাষ্ট্র বা সমাজ বিরোধী ও উষ্কানীমূলক কর্মকান্ড থেকে নিজেকে এবং সকল ধর্মপ্রাণ মুসল্লীদেরকে সঠিক পথে নিয়জিত রাখার নিমিত্তে এ মহতি উদ্যোগ গ্রহন করেন তিনি৷ মসজিদ হতে প্রাপ্ত বেতন ভাতার অধিকাংশ অর্থ তিনি এভাবেই ব্যয় করেন। এছাড়াও নেপথ্যে রয়েছে আরো কিছু কারন ৷ তিনি জানান তার স্ত্রী একজন সরকারি চাকুরিজীবী৷ আল্লাহর অশেষ রহমতে দুজনের রোজগারে খুব ভালোভাবেই জীবন কেটে যায় ৷ আল্লাহর পথে মানুষকে সঠিক ও সরল পথ দেখানোর জন্য তিনি এলাকার কিশোর ও যুবকদেরকে ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার মাঝে নিয়জিত রাখেন ৷
মসজিদ কমিটির সভাপতি শাহারুল ইসলাম মনা বলেন, সরকারের দায়িত্বশীল পদে নিয়জিত ব্যক্তিবর্গের প্রতি অনুরোধ এমন সুন্দর চরিত্রের ইমামদের কর্মকান্ড পর্যালোচনা করে ইসলামিক ফাউন্ডেশন এর উদ্যোগে তাদেরকে উৎসাহী করার ব্যবস্থা গ্রহন করা যায় কিনা। কারণ, স্বীকৃতি না পেলে একসময় উদ্যোগীরাও উৎসাহ হারিয়ে ফেলবে৷
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 















