শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাউজানে ট্রাক-সিএনজি অটোরিকশা সংঘর্ষ, নিহত ৪

চট্টগ্রামের রাউজানে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। বুধবার (৩১ মার্চ) ভোরে উপজেলার পাহাড়তলি দমদমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতরা হলেন, রাঙ্গুনিয়া সরফভাটা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মো. আবুল কালামের ছেলে মো. শাহাজাহান (৩৩), নোয়াখালী জেলার হাতিয়া থানার চরফকিরা গ্রামের মৃত দেলু মাঝির ছেলে মো. সিরাজ (৫৫) ও নগরীর মোহরার মৃত শাহ আলমের ছেলে মোরশেদ (৪০)। আরেকজনের পরিচয় এখনো জানা যায়নি।

প্রকাশের সময়: ১১:৩০:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১