গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ষোল সমিতির কৃষকদের মাঝে সরকারী ভাবে বিনামূল্যে ধান-গম কাটার ১৬ টি যন্ত্র বিতরণ করা হয়েছে।
চলতি ইরি-বোরো ও গম কর্তন মৌসুম থেকে কৃষকরা এই যন্ত্র ব্যবহার করতে পারবেন। গতকাল বুধবার বিকালে এসব যন্ত্র বিতরণের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-৩ আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব, উপজেলা নির্বাহী অফিসার মো, নবীনেওয়াজ, কৃষি অফিসার খাজানুর রহমান, থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ জাকারিয়া খন্দকার, সহ-সভাপতি প্রভাষক আব্দুল জলিল সরকার, মোজাহারুল ইসলাম ও জিল্লুর রহমান খন্দকার প্রমুখ।
এর আগে সাংসদ অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি উপজেলা পরিষদ হলে মাদ্রাসা শিক্ষকদের নিয়ে বিশেষ আইন-শৃঙ্খলা সভা করেন। তার পর তিনি যোগদেন উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, সাদুল্লাপুর (গাইবান্ধা) 















