বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় সাঁওতাল হত্যা দিবস উপলক্ষে মানববন্ধন

সাঁওতাল হত্যা দিবস উপলক্ষে গাইবান্ধায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ ও আদিবাসী ইউনিয়ন ও জনউদ্যোগ গাইবান্ধার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

বুধকার (৩০ জুন) দুপুরে গাইবান্ধা শহরের ১নং রেল গেইটে এবং গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জে ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের জেলা আহবায়ক এ্যাড. সিরাজুল ইসলাম বাবু, সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব জাহাঙ্গীর কবীর তনু, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের সদস্য সচিব প্রবীর চক্রবর্ত্তী, আদিবাসী নেত্রী সুচিত্রা মুরমু তৃষ্ণা, আদিবাসী নেতা ছোবান মুরমু, আন্দ্রিয়াজ, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)জেলা নেতা মৃণাল কান্তি, মানবাধিকার কর্মী শহিদুল ইসলাম, অঞ্জলি রানী দেবী প্রমুখ।

বক্তারা সাঁওতাল হত্যা দিবসকে স্মরণ করে বলেন, স্বাধীনতার ৫০ বছর পরেও আদিবাসীরা তাদের অধিকার থেকে বঞ্চিত। তারা গোবিন্দগঞ্জে সাঁওতাল হত্যাকান্ডের দীর্ঘদিন পরেও বিচার না হওয়ার সমালোচনা করেন এবং অবিলম্বে এ হত্যাকান্ডের বিচার দাবি করেন। সেইসাথে সাঁওতালদের পৈত্রিক জমি ফেরত দেয়ারও দাবি করেন

প্রকাশের সময়: ০৫:১১:০৭ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১