রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চিরিরবন্দরে নার্সিং পড়ুয়া ছাত্রীর আত্মহত্যা

গলায় পড়নের ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে দিনাজপুরের চিরিরবন্দরে নার্সিং পড়ুয়া এক শিক্ষার্থী যুবতী আত্মহত্যা করেছে। এ ঘটনাটি গত বুধবার দিবাগত রাতে উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের বড়গ্রামের চেয়ারম্যানপাড়ায় ঘটেছে। নিহত ফারজানা অপি (১৭) আবুল কালাম আজাদের মেয়ে ও দিনাজপুর আনোয়ারা নার্সিং কলেজের প্রথম বর্ষের ছাত্রী।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের বড়গ্রাম চেয়ারম্যানপাড়ার আবুল কালাম আজাদের মেয়ে ও দিনাজপুর আনোয়ারা নার্সিং কলেজের ১ম বর্ষের ছাত্রী ফারজানা অপি (১৭) গত ১৪ জুলাই বুধবার দিবাগত রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। অপির পিতা গতকাল ১৫ জুলাই বৃহস্পতিবার সকালে শয়নকক্ষে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এবং থানা পুলিশে এ সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থলে পোঁছে মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডাইরী করা হয়েছে।

প্রকাশের সময়: ০৫:৪৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১