সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

  • জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গাইবান্ধায় পালিত হয়েছে।

রোবাবর (১৫ আগস্ট) গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে দিবসটিতে সকালে পৌর পার্কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন।

এরপর গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। পরবর্তীতে প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সাদেকুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম। এছাড়াও জেলা আওয়ামী লীগের নেতা, পৌরসভা চেয়ারম্যান, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিকরা উপস্থিতি ছিলেন।

আলোচনা শেষে ১৫ আগস্ট ১৯৭৫ সালে শাহাদৎ বরণকারী বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের আত্মার মাগফিরাত কামনার জন্য এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এছাড়াও অনলাইন প্লাটফর্মে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। বাদ যোহর জেলার সকল মসজিদে ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদত বরণকারী শহীদদের রুহের মাগফিরাত কামনায় স্বাস্থ্যবিধি মেনে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত এবং সকল মন্দির, গির্জা ও অন্যান্য উপসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। তাছাড়া ১০ জন অসচ্ছল সংস্কৃতি কর্মীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়।

জনপ্রিয়

সাদুল্লাপুরে অবৈধভাবে মজুত ২১১ বস্তা সার জব্দ, ব্যবসায়ীর অর্থদণ্ড

গাইবান্ধায় বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

প্রকাশের সময়: ০১:৪৭:২৫ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১