বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কুলিয়ারচরে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

দিনটি উপলক্ষে রোববার (১৫ আগস্ট) সকাল ৯ টায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অফিস সংলগ্ন মুজিব ভাস্কর্যে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত শেষে বৃক্ষরোপণ করা হয়।

পরে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী’র সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা সাঈদা খানম মুক্তা, উপজেলা সহকারী কমিশনার ভূমি সারমিন সাত্তার, পৌর মেয়র সৈয়দ হাসান সারোয়ার মহসিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মুর্শিদ উদ্দিন আহমেদ, জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ জিল্লুর রহমান, সৈয়দা নাসিমা আক্তার চায়না, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোহাম্মদ ওমর খসরু, উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ আল-মামুন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, থানার অফিসার ইনচার্জ এ.কে.এম সুলতান মাহামুদ, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন, ওসি (তদন্ত) মোঃ মিজানুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব মোঃ এনামুল হক, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্বাস উদ্দিন, রামদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আলাল উদ্দিন, উছমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নিজাম ক্বারী, ছয়সৃতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর মোঃ মিছবাহুল ইসলাম, সালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোঃ মাহবুবুর রহমান, ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম, বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম আবিরাজ, পৌরসভার প্যানেল মেয়র মো. হাবিবুর রহমান সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।

জনপ্রিয়

কুলিয়ারচরে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

প্রকাশের সময়: ০১:৫৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১