শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে জাতীয় শোক দিবস পালিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

রোববার (১৫ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজন এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ হলরুমে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মোছা. রোকসানা বেগম। বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তায়েফুর রহমান, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ালীগের সহ সভাপতি আব্দুল জলিল, জিল্লুর রহমান খন্দকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আজমী, তারা মিয়া, প্রেসক্লাব সভাপতি শাহজাহান সোহেল, নাগরিক কমিটির আব্দুর হান্নান পিন্টু ও স্বেচ্ছা সেবকলীগের আসলাম হোসেন নান্নু প্রমুখ।

শেষে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে দুজনের মাঝে ঋণের টাকার চেক ও অস্বচ্ছল সাংস্কৃতিকর্মীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।

জনপ্রিয়

গাইবান্ধায় দুর্গাপূজায় এসআরবি’র বিশেষ নিরাপত্তা ব্যবস্থ

সাদুল্লাপুরে জাতীয় শোক দিবস পালিত

প্রকাশের সময়: ০৫:১১:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১