দিনাজপুরের চিরিরবন্দরে নানা আনুষ্ঠানিকতায় ভাবগম্ভীর পরিবেশে ও যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপিত হয়েছে।
রোববার (১৫ আগষ্ট) সকাল ৮টায় উপজেলা প্রশাসনের আয়োজনে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপির ভার্চুয়ালি নেতৃত্বে উপজেলা চত্ত¡রে ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক শ্রদ্ধাঞ্জলি অর্পণ পূর্বক দিবসের তাৎপর্য আলোচনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল, সহকারি কমিশনার (ভূমি) ইরতিজা হাসান, থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনজুরুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানুসহ সকল সরকারি কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ পূর্বক দিবসের তাৎপর্য আলোচনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অপরদিকে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে মন্ত্রণালয় ঘোষিত কর্মসূচি পালন করা হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















