শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে ধর্ষণ-অপহরণ মামলায় গ্রেফতার ৩, অপহৃতা উদ্ধার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় প্রতিবন্ধী নারী ধর্ষণ ও অপর এক কিশোরীকে অপহরণের মামলায় ৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে অপহৃতাকেও উদ্ধার করা হয়।

রোববার (২২ আগস্ট) পলাশবাড়ী থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২০ আগস্ট) ঢাকার মধ্যপাড়ায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার প্রধান আসামি পলাশবাড়ী পৌর এলাকার হিজলগাড়ী গ্রা‌মের মধু মিয়ার ছেলে আশরাফুলকে (২৬)গ্রেফতার করে।

অপর‌দি‌কে একইদিন ঢাকার আদাবর এলাকা থেকে পৃথক অপহরণ মামলার আসামি পৌর এলাকার বৈরী হরিনমারী গ্রামের আজিম উদ্দীনের ছেলে রাসেল(২২) ও মৃত কামাল হোসেনের ছেলে চাঁন মিয়া চান্দুকে(৬৫) গ্রেফতার করেছে। এসময় একই গ্রামের অপহৃতা (১৬)উদ্ধার করে পুলিশ।

পলাশবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করে জাগো২৪.নেট-কে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রোববার তাদের গাইবান্ধা কোর্ট হাজতে পাঠানো হয়েছে।

জনপ্রিয়

পলাশবাড়ীতে ধর্ষণ-অপহরণ মামলায় গ্রেফতার ৩, অপহৃতা উদ্ধার

প্রকাশের সময়: ০৮:২৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১