পলাশবাড়ী পলিটেকনিক ইনস্টিটিউট কলেজের সামনে চলছে ধাওয়া-পাল্টা ধাওয়া।
সোমবার (২৩ আগস্ট) এ ঘটনায় প্রশাসনের উদ্যোগে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানায়, ১৫-১৬ বছরের দুই বন্ধুর মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়, পড়ে বিষয়টি এক বন্ধুর অভিভাবক জানলে, লাঠিসোঁটা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। তাতে জড়িয়ে পড়ে পাশাপাশি দুইগ্রামের মানুষ।
প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, পলাশবাড়ী 



















