আজ, সোমবার (২৩ আগস্ট) পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যসোসিয়েশন, গাইবান্ধা(পুসাগ)কে অক্সিজেন সিলিন্ডার দিলেন বীর মুক্তিযোদ্ধা মেজর অবঃ মফিজুর হক সরকার।
করোনা মোকাবিলায় কাজ করে যাচ্ছে গাইবান্ধার তরুণরা। করোনাক্রান্ত রোগীদের বাড়িতে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার পৌঁছানোর পাশাপাশি এই তরুণরা চালু করেছে টেলিমিডিসিন সেল এবং ভ্যাকসিন নিবন্ধন সার্ভিস। করোনা পরিস্থিতিতে বন্ধু-স্বজন এমনকি পরিবার-পরিজনও যখন দূরে সরে যায় তখন করোনাক্রান্তদের সেবায় অদম্য ফেসবুকভিত্তিক সংগঠন আমাদের গাইবান্ধা, পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যসোসিয়েশন, গাইবান্ধা-পুসাগ এর তরুণ স্বেচ্ছাসেবকরা।
তাদের এই সেবাকে আরও বেগবান করতে ব্যক্তিগত তহবিল থেকে অক্সিজেন সিলিন্ডার দিলেন বীর মুক্তিযোদ্ধা মেজর অবঃ মফিজুর হক সরকার।
অক্সিজেন সিলিন্ডার বিতরণ কালে বীর মুক্তিযোদ্ধা মেজর অবঃ মফিজুর হক সরকার বলেন, এই মহামারির মধ্যেও করোনাক্রান্তদের পাশে দাঁড়িয়ে গাইবান্ধার তরুণরা প্রমাণ করেছে মানুষ মানুষের জন্য। সব বাধা-বিপত্তিকে জয় করে মানবতার পাশে দাঁড়ানো যায়, এঁরাই তার উজ্জল দৃষ্টান্ত।সমাজের বিত্তবানদের উচিত সহযোগিতা, উৎসাহ ও পরামর্শ দিয়ে এই তরুণদের পাশে দাঁড়ানো। সবাই মিলে একসাথে কাজ করলে একদিন করোনামুক্ত পৃথিবীতে সমস্বরে মানবতার জয়গান গাইবে এদেশের সাধারণ মানুষ।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নাজমুল আরেফিন তারেক,(সাবেক সাধারণ সম্পাদক, পূর্ব পাকিস্তান ছাত্রলীগ) সংগঠনটির সাধারণ সম্পাদক এ.কে প্রামানিক পার্থ, যুগ্ম-সাধারণ সম্পাদক মুকুট,সাফল, দপ্তর সম্পাদক মিম মোজাহিদ, সাংগঠনিক সম্পাদক জাকির মিম সহ পুসাগ এর অন্যান্য সদস্যবৃন্দ।
শাকিল তালুকদার, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, পলাশবাড়ী 



















