২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব জিল্লুর রহমান এর সহধর্মিণী ও ভৈরব-কুলিয়ারচর আসনের সংসদ সদস্য এবং বিসিবি’র সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন এর মমতামায়ী মা বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শহীদ আইভি রহমানের ১৭ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে কুলিয়ারচর বাজার শহীদ সেলিম স্মৃতি সংসদ প্রাঙ্গণে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসানের সভাপতিত্বে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. গিয়াস উদ্দিনের সঞ্চালনায় ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদ আইভি রহমানের স্মৃতিচারণ ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, জেলা পরিষদের সদস্য সৈয়দা নাছিমা আক্তার চায়না, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্বাস উদ্দিন, রামদী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ আলাল উদ্দিন, ছয়সুতী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর মো. মিছবাহুল ইসলাম, সালুয়া ইউপি চেয়ারম্যান শাহ মো. মাহবুবর রহমান, ফরিদপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুবকর, ছয়সূতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হীরা মিয়া সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলন, উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মুক্তিমামুদ খোকা, সাবেক ছাত্র নেতা ও আওয়ামীলীগ নেতা হাবিবুল্লাহ কামাল, উপজেলা উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মো. এমরান মিয়া প্রমূখ।
আলোচনা সভায় কুলিয়ারচর পৌরসভার মেয়র সৈয়দ হাসান সারওয়ার মহসিন বলেন, বিএনপি সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে ২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলা করা হয়।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতৃত্ব শূন্য করার জন্যই এ ভয়াবহ হামলা করে তারা। জননেত্রী শেখ হাসিনাকে মারার জন্য এ পর্যন্ত তার উপর ১৯ বার আক্রমণ করা হয়েছে। রাখে আল্লাহ মারে কে? আল্লাহর রহমতে আমাদের নেত্রী আমাদের মাঝেই বেঁচে আছেন।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুস সাত্তার মাস্টার, পৌর আওয়ামীলীগের সভাপতি ও উছমানপুর ইউপি চেয়ারম্যান মো. নিজাম ক্বারী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জহির রায়হান জজ, উছমানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আমিনুল হক, কুলিয়ারচর ডিগ্রি কলেজের সাবেক ভিপি মো. ইকবাল হোসেনসহ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
পরে মিলাদ ও দোয়া মাহফিলে ২১আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদ নারী নেত্রী আইভী রহমানসহ সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন জামিয়া আরাবিয়া নূরুল উলুম কুলিয়ারচর মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আব্দুল কাইয়ুম খাঁন।
উল্লেখ্য, গত ২০০৪ সালের ২১ আগষ্ট জননেত্রী শেখ হাসিনা ও জাতীয় নেত্রীবৃন্দকে হত্যার উদ্দেশ্যে ঢাকায় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বর্বরোচিত গ্রেনেড হামলার ঘটনা ঘটে। হামলায় নারী নেত্রী আইভী রহমানসহ অনেক নেতাকর্মী নিহত ও আহত হয়।
মো. মাইন উদ্দিন, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, কিশোরগঞ্জ 



















