বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগঞ্জে রাস্তা নিয়ে সংঘর্ষে উভয় পক্ষরে আহত-৪

রংপুরের পীরগঞ্জে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। গুরতর অবস্থায় দু’জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বুধবার বিকেলে উপজেলার কাউয়াপুকুর বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পীরগঞ্জ থানায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেলে পালানুশাহাপুর গ্রামের শাহ্ নাজিম উদ্দীনের ২ ছেলে মোঃ লিটন মিয়া রাস্তায় বৃষ্টির কারণে জলাবদ্ধতা হলে রাস্তায় জমে থাকা পানি ছেড়ে দিতে গেলে লিটন ও তার বাবাকে রাউতপাড়া গ্রামের মৃত: ভরসা মন্ডলের পুত্র এমদাদুল হক ওরফে এন্দা মন্ডল ও তার ছেলে তৌফিকুল ইসলাম রনি, রোমান মন্ডলসহ ১০/১২ জন বাঁধা দিয়ে এলোপাতারী ভাবে লিটন ও বাবাকে নাজিম উদ্দীনকে মারপিট করে। এক পর্যায়ে তাদের আত্মচিৎকারে আশে পাশের লোকজন তাদেরকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। অপর পক্ষের এমদাদুল হক ওরফে এন্দা মন্ডলের ছেলে তৌফিকুল ইসলাম রনি (২৪) ও রোমান মন্ডল (২৮) আহত হয়। এর আগে ঘটনার দিন এমদাদুল হক বাদী হয়ে মামলা দায়ের করে।

এদিকে বৃহস্পতিবার বিকালে আলাউল হক সুধা বাদী হয়ে ৬ জনকে আসামী করে পীরগঞ্জ থানায় অপর একটি মামলা দায়ের করে। উল্লেখ্য উপজেলার শানেরহাট ইউনিয়নের কাউয়াপুকুর বাজার হতে সুধার বাড়ী পর্যন্ত দীর্ঘদিন থেকে যাতায়াতের একমাত্র রাস্তাটি কাঁচা হওয়ায় চলতি বছরে উপজেলা পরিষদ থেকে হেয়ারিংবন্ড (এইচবিবি) করণের জন্য টেন্ডারের আহবান করেন। টেন্ডারের মাধ্যমে গত ১৭ জুন তারিখে ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি শুরু করে।এতে এমদাদুল হক বাধা দিয়ে রাস্তার কাজ বন্ধ করে দেয়।

এ ব্যাপারে পীরগঞ্জ অফিসার ইনচার্জ (ওসি) সরেস চন্দ্র জাগো২৪.নেট-কে জানান, দুই পক্ষ থেকে থানায় ২টি মামলা হয়েছে। তদন্ত করে সঠিক ব্যবস্থা নেয়া হবে।

প্রকাশের সময়: ০৫:৪২:১৭ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১