গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আজাহার আলী (৪৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৯ আগষ্ট)বিকেলে উপজেলার হরিরামপুর ইউনিয়নের আন্দারপাড়া গ্রামের একটি গাছে আজাহার আলীর মরদেহ উদ্ধার করা হয়। আজাহার আলী ওই ইউনিয়নের ক্রোড়গাছা গ্রামের তজমল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, ওই গ্রামের মধুরভিটা নামক স্থানে গাছে ঝুলন্ত অবস্থায় আজাহার আলীর লাশ দেখতে পায় গ্রামবাসীরা। পরে গোবিন্দগঞ্জ থানায় খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আজাহারের স্ত্রীকে গোবিন্দগঞ্জ থানা হেফাজতে নেয়া হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কতর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান জাগো২৪.নেট-কে জানান, ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
সুমন সরকার, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) 


















