চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী নামক স্থানে তেলবাহী রেল ট্যাংকারের পাঁচটি বগি লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে খুলনার সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে। সোমবার (৩০ আগস্ট) রাতে এ দুর্ঘটনা ঘটে। সকাল সাড়ে ৭টার দিকে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করেছে।
উথলী রেলওয়ের স্টেশন মাস্টার মোহাম্মদ আলী জানান, দুর্ঘটনাকবলিত ট্রেনটি খুলনা থেকে জ্বালানি তেল নিয়ে পার্বতীপুর যাচ্ছিল। পাঁচটি ট্যাংকে তেল ভর্তি রয়েছে।
স্টেশন মাস্টার আরও জানান, ঈশ্বরদী থেকে সকাল সাড়ে ৭টায় উদ্ধারকারী একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। বেলা ১২টা নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে।
সুত্র: বার্তা২৪.কম
জাগো২৪.নেট ডেস্ক 


















