গাইবান্ধার পলাশবাড়ীতে বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠন এর আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ৩০ আগস্ট) পলাশবাড়ী পৌরসভার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠনের সভাপতি মন্ডলির সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) মফিজুল হক সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক ও সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক শহিদুল্লাহেল কবির ফারুক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠন বাংলাদেশ অধ্যায়ের সাধারণ সম্পাদক জুন্নুরাইন উল্লাস, বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠন গাইবান্ধা জেলা শাখার সহ সভাপতি ও পলাশবাড়ী রিপোর্টাস ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম। আরো বক্তব্য রাখেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের সদস্য আই এম ই মিজানুর রহমান মিজান,আব্দুল্লাহেল আদিল,অলিউর রহমান বাদল,পৌর কাউন্সিলর মতিয়ার রহমান,জান্নাত আরা শিরিন,সাজেদা বেগম, শাহিনুর বেগমসহ অন্যান্যরা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক নবিউল ইসলাম। শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা মেজর অবঃ মফিজুর হক সরকার।
শাকিল তালুকদার, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, পলাশবাড়ী 


















