বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা 

প্রতিনিধি সদস্য কমিটি গঠনের উদ্দেশ্যে গাইবান্ধায় জাতীয় নাগরিক কমিটি গোবিন্দগঞ্জ উপজেলার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক কমিটি মেরিন ইঞ্জিনিয়ার্স উইং কেন্দ্রীয় প্রতিনিধি কমিটির সদস্য মাহমুদ নাসের।

জাতীয় নাগরিক কমিটি গোবিন্দগঞ্জ উপজেলার সংগঠক আবু তাহেরের সঞ্চালনায় বক্তব্য রাখেন চব্বিশের জুলাই-আগষ্টে ছাত্র জনতার অভ্যুত্থানে ঢাকা ও গাজীপুরে আহত আন্দোলনকারী তাজমিন মিয়া, মো. শাহীন ও সাব্বির হোসেন, গাইবান্ধা সদর উপজেলা প্রতিনিধি কমিটির সদস্য রাশেদুল ইসলাম জুয়েল, ফিদা হাসান, মহিমাগঞ্জের আল আকসা ক্যাডেট মাদরাসার পরিচালক সামিউল হাসান সুজন, স্বেচ্ছায় রক্তদান সংগঠনের স্বেচ্ছাসেবক আর এস রাশেদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ ও তাদের দোসররা চক্রান্ত ও ষড়যন্ত্রে লিপ্ত আছে। তারা আমাদের ঐক্যে ফাটল ধরাতে চাচ্ছে। তাদের অসৎ উদ্দেশ্য প্রতিহত করে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল থেকে প্রকাশিত তালিকায় যাদের নাম আসেনি তাদেরকে প্রমাণসহ আগামী ৩১ জানুয়ারির মধ্যে জেলা প্রশাসকের কার্যালয় অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় (ইউএনও) বা জুলাই শহীদ স্মৃতি ফাউণ্ডেশন অথবা গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল এর দলনেতা বরাবর আবেদন করতে হবে।

এর আগে গত ২৪ জানুয়ারি জাতীয় নাগরিক কমিটি সাদুল্লাপুর উপজেলার মতবিনিময় সভা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠক নাজমুল হাসান সোহাগ। পরদিন জাতীয় নাগরিক কমিটি পলাশবাড়ী উপজেলার মতবিনিময় সভা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠক গোলাম রব্বানী।

সংগঠক রাশেদুল ইসলাম জুয়েল বলেন, ইতোমধ্যে গাইবান্ধা সদর ও সাদুল্লাপুর উপজেলা প্রতিনিধি কমিটি গঠিত হয়েছে। খুব অল্প সময়ে অন্যান্য উপজেলা কমিটিগুলোও গঠিত হবে। জাতীয় নাগরিক কমিটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহনকারী, আহত ও শহীদ পরিবারসহ শিক্ষক, আইনজীবী, লেখক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, গৃহিণীসহ সকল শ্রেণিপেশার মানুষ সদস্য হতে পারবেন।

সদস্য হতে পলাশবাড়ী-সাদুল্লাপুর উপজেলার জন্য নাজমুল হাসান সোহাগ (০১৭৩৪-৬৭৩৮৪৮), ফুলছড়ি-সাঘাটায় মাহামুদ মোত্তাকিম মন্ডল (০১৭৭০-৮৩৫৯৬৯), সদরে রাশেদুল ইসলাম জুয়েল (০১৭৩৬-৬৭৫১২৩), সুন্দরগঞ্জে মো. আজিজুর রহমান (০১৭৭৪-৩৫৫২১৯) এবং গোবিন্দগঞ্জ উপজেলায় আবু তাহেরের (০১৭৭৪-৩২৪৯০১) সাথে যোগাযোগ করতে হবে।

প্রকাশের সময়: ০৮:১৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫