গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় আশরাফুল মিয়া (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৯ জানুয়ারি) সকালের দিকে উপজেলার দামোদরপুর ইউনিয়নের দামোদরপুর গ্রামের (সরদারপাড়া) এক কৃষিমাঠ থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আশরাফুল ইসলাম দামোদরপুর গ্রামের (সরদারপাড়া) খাইরুল ইসলামের ছেলে।
এ তথ্য নিশ্চিত করে দামোদরপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য মিজানুর রহমান স্বজনদের বরাদ দিয়ে বলেন, মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত প্রায় চারটার দিকে ওই এলাকায় গরুচোর বের হয়। এই চোরকে ধাওয়া দিতে গিয়ে খাইরুলের বাড়ির পেছনের জমিতে আশরাফুলের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তাৎক্ষণিক এ মৃত্যুর কারণ সম্পর্কে জানা জায়নি। তবে আশরাফুলের গলায় একটু আঘাতের চিহ্ন রয়েছে।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার বলেন, খবর পেয় আজ সকালে ওইস্থান থেকে আশরাফুল নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর কারণ খোঁজা হচ্ছে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 

















