বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত 

লালমনিরহাটের হাতিবান্ধায় উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোহেল নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার সূচনা সিনেমা হল এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত সোহেল লালমনিরহাট জেলা শহরের কলেজ বাজার এলাকার শমসের আলীর ছেলে।
ফায়ারসার্ভিস ও স্থানীয়রা জানায়, পোলার আইসক্রিম ব্যবসায় নিয়জিত নিহত সোহেল পেশাগত কাজের উদ্দেশ্যে হাতিবান্ধা উপজেলা শহর থেকে বড়খাতার উদ্দেশ্যে যাচ্ছিলেন। এসময় বুড়িমারী স্থলবন্দর থেকে ছেড়ে আসা পাথরবাহী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী সোহেল নিহত হয়।
নিহতের চাচাতো ভাই রিপন জানায়, হাতিবান্ধা উপজেলায় জীবীকার তাগিদে আইসক্রিম ব্যবসা করতেন সোহেল। হঠাৎ তার সড়ক দূর্ঘটনা এক মর্মান্তিক ও হৃদয় বিদারক ঘটনা। সোহেলের মৃত্যুেতে সোহেলের পরিবারসহ কলেজবাজার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহতের বিষয়টি হাতিবান্ধা হাইওয়ে থানা পুলিশ নিশ্চিত করেছেন।

প্রকাশের সময়: ০৮:০৩:২৫ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫