বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পীরগঞ্জে অজ্ঞাত নারীর মস্তকবিহীন মরদেহ উদ্ধার

রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ১৪নং চতরা ইউনিয়নের বদনাপাড়া ও হলদিবাড়ী গ্রামের মাঝামাঝি নামাপাড়া এলাকায় এক অজ্ঞাতপরিচয় নারীর মস্তকবিহীন মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকালে স্থানীয় এলাকাবাসী নদীর পাশে জমির আইলে পড়ে থাকা মরদেহটি দেখতে পান। বিষয়টি জানাজানি হলে দ্রুত স্থানীয়রা পুলিশকে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। নিহত নারীর পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। তবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে স্থানীয়রা।
এ ঘটনায় তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। হত্যার রহস্য উদঘাটন ও দোষীদের শনাক্ত করতে পুলিশের পাশাপাশি এলাকাবাসীও সহযোগিতা করছে।
আরও বিস্তারিত তথ্য জানতে অপেক্ষা করতে হবে তদন্তের অগ্রগতির ওপর।

প্রকাশের সময়: ০৭:০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫