শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় ৯৯০ পিস ইয়াবাসহ কারবারি গ্রেফতার

গাইবান্ধা সদর উপজেলায় ৯৯০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে র‌্যাব।  এসময় এই মাদক কারবারি শ্রী মিলন চৌধুরীকে (৩৮) গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে সিপিসি-৩, র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্প থেকে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার মাদক কারবারি উপজেলার কামারজানি গোঘাট (মাঝিপাড়া) গ্রামের বাসিন্দা।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোঘাট (মাঝিপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় নদীপাড়ে অবস্থান করা মিলনের দেহ তল্লাশী করে ৯৯০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এইসঙ্গে মিলনকেও গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থাগ্রহণের জন্য গ্রেফতার মিলনকে থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয়

কাউকে স্বৈরাচারী হাসিনা হতে দেব না: গাইবান্ধায় জাবের

গাইবান্ধায় ৯৯০ পিস ইয়াবাসহ কারবারি গ্রেফতার

প্রকাশের সময়: ০৪:৪২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬