জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ আগস্ট) স্থানীয় মাঠের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিক হাসান মিল্লাত ও বিশেষ অতিথি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মামুন আর রশিদ সুমন উপস্থিত ছিলেন ।
এছাড়া বেতকাপা ইউনিয়ন ছাত্রলীগসহ উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শাকিল তালুকদার, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, পলাশবাড়ী 



















