মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে বাসের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পায়েল পরিবহন নামের যাত্রীবাহী বাসের ধাক্কায় ৩ জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (২০ আগস্ট) রাত ৯ টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর এলাকার ভাঙা ব্রিজ নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বালুয়া বাজার থেকে  ভাড়ায় চালিত মোটরসাইকেল নিয়ে জামালপুর বাজারে উদ্দেশ্য রওনা দেয় মোটরসাইকেল আরোহীরা।  রাত ৯ টার দিকে  ওইস্থানে পৌঁছালে জামালপুর অভিমুখে রাস্তার পূর্ব পার্শ্ব টার্ন নিতে গেলে রংপুর থেকে ঢাকাগামী পায়েল পরিবহনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়।

নিহতরা হলেন, তালুককানুপুর ইউনিয়নের দেবত্তর রামনাথপুর গ্রামের শুকুর উদ্দিনের ছেলে করিম (৪৫),  সাবেক ইউপি চেয়ারম্যানের বড় ভাই তালেব উদ্দিনের ছেলে ভট্টু (৩৮) ও মোটরসাইকেল চালক দক্ষিণ খুকশিয়া কালুগাড়ী গ্রামের মাহবুল (২৮)।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ তিনটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এবং গাড়িটি আটক করলেও চালক ও সুপারভাইজার ও হেলপার পালিয়ে যায়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান  জাগো২৪.নেট-কে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার

গোবিন্দগঞ্জে বাসের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশের সময়: ০৯:৫৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১