২১শে আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় আওয়ামীলীগের শীর্ষস্থানীয় নারীনেত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আহতদের স্বরণে দিনাজপুরের বিরামপুর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে শনিবার (২১শে আগস্ট) বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিকেল ৫টায় ২১ আগষ্ট পালিত হয়েছে। পরে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিরামপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শিবেশ কুন্ডুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, বিরামপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু, হাকিমপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হারুনুর রশিদ হারুন, বিরামপুর পৌর মেয়র ও দিনাজপুর জেলা আওয়ামীলীগের অন্যতম উপদেষ্টা অধ্যক্ষ আক্কাস আলী, হাকিমপুর পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি জামিল হোসেন চলন্ত, নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন, ঘোড়াঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি ইউনুছ আলী, বিরামপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাড়ু গোপাল কুন্ডু, বিরামপুর উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মেজবাউল ইসলাম মন্ডল প্রমুখ।
পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলীর সার্বিক ব্যবস্থাপনায় দিনাজপুর-৬ সংসদীয় নির্বাচনী এলাকার বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট এ চার উপজেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকগণ, ইউপি চেয়ারম্যানগণ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, মহিলালীগ, শ্রমীক লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এবিএম মুছা, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, বিরামপুর (দিনাজপুর) 



















